বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কিশোরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
কিশোরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামে ১৭ বছর বয়সি এক কিশোরকে অপহরণ, যৌন নির্যাতন, অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের মামলার মূলহোতা নূর হোসাইন নূরকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নুরুও স্থানীয় পর্যায়ে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (২৮ অক্টোবর) সকালে তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত রোববার (২৫ অক্টোবর) রাতে হালিশহর থানার কে-ব্লক এলাকা থেকে এ মামলার দ্বিতীয় আসামি মো. মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ। মোয়াজ্জেম নিজেকে যুবদলের নেতা পরিচয় দেন এবং তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোর নিউ মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। গত ২৩ আগস্ট সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে নূর হোসাইন নূর ও মোয়াজ্জেম তাকে ডেকে জোরপূর্বক ফইল্ল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজারের একটি ভবনের ওপরতলায় নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...