বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

এ ছাড়া সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের উৎস হিসেবে ব্যবসার আয় দেখালেও এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে দুদক। অনুসন্ধানে তাঁর ব্যবসা থেকে আয়সহ মোট বৈধ আয় পাওয়া যায় ৮ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা। অথচ একই সময়ে তিনি ৪১ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৮৭৫ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন।

দুদকের অভিযোগ, অসৎ উপায়ে ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদকে বৈধ করার উদ্দেশ্যে ব্যবসার আয়কে সম্পদ অর্জনের উৎস হিসেবে দেখিয়ে তিনি সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...