বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়িঅনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপেসাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আরও এক মামলায় গ্রেপ্তারটেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যসৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগিরই
বিজ্ঞাপন

এশিয়া পোস্টের প্রতিবেদনের পর নির্বাচন অফিসের ১৪৩ কর্মীর নিয়োগ চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
এশিয়া পোস্টের প্রতিবেদনের পর নির্বাচন অফিসের ১৪৩ কর্মীর নিয়োগ চুক্তি বাতিল

চুক্তির আওতায় জনবল নিয়োগের ক্ষেত্রে কেএসএফ ট্রেড লিমিটেডের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উত্থাপিত হয়। চিঠিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও পর্যালোচনায় সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও বৈধতার পরিপন্থি বিষয় এবং চুক্তির শর্ত ও প্রযোজ্য ক্রয় আইন-বিধির সঙ্গে অসংগতির বিষয় উঠে আসে।

এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে কেএসএফ ট্রেড লিমিটেডের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা হয়েছে। পরবর্তী নিয়োগপ্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পরীক্ষা ছাড়াই ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়োগে পাঁচজন চালক, ৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী ও ৬৯ জন নিরাপত্তাপ্রহরীসহ মোট ১৪৩ জন কর্মী সরবরাহের দায়িত্ব পায় কেএসএফ ট্রেড লিমিটেড।

এশিয়া পোস্টের অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত একাধিক ব্যক্তি চাকরি পেতে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি একই প্রতিবেদনে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া কর্মী বাছাই এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলা হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি কে এস এফ ট্রেডার্সের সঙ্গে চুক্তি বাতিলের প্রস্তাব দেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...