বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হাসপাতালের টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
হাসপাতালের টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াসিম খান বলেন, ‘যাঁরা টেন্ডার পাননি, তাঁরা স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। আমি স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে সিসিটিভি ক্যামেরা উল্টানো অবস্থায় দেখতে পাই। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এটি করে থাকতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ কর্মকর্তা আসেন।’

টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে ডা. ওয়াসিম খান জানান, তিনি দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য হলেও প্রক্রিয়ার বিস্তারিত তাঁকে জানানো হয়নি। কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেত। তবে হাসপাতালে এভাবে চিৎকার-চেঁচামেচি করা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

অভিযোগ অস্বীকার করে সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বৈধ ঠিকাদারি লাইসেন্স থাকা সত্ত্বেও স্থানীয় কাউকে কাজ না দিয়ে গোপনে অন্য জেলা থেকে লোক এনে কমিটি করা হয়েছে এবং বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশে তাঁর স্বামীর মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্যই এসব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...