তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

এজাহারে আরও বলা হয়, পরদিন ২৭ এপ্রিল শিশুটির মা মোবাইল ফোনে বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে তিনি পরিচিত ব্যক্তি ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানতে পারেন। তবে কর্মস্থল থেকে তাৎক্ষণিক বাড়ি ফেরার মতো টাকা না থাকায় কিছুটা বিলম্বে ৩০ এপ্রিল বাড়িতে ফেরেন তিনি। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণচেষ্টার মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সারাদেশ থেকে আরও পড়ুন

