গাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকালে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৬ বছরের ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে অন্য শিক্ষক না থাকায় শিক্ষক মো. আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গাছা থানায় মামলা করেন। মামলায় মূল অভিযুক্ত হিসেবে শরীফপুর এলাকার মো. করিম খানের ছেলে ও স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খান এবং সহযোগিতাকারী অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

