দুর্নীতির প্রমাণ মিললে সারের ডিলারের নিয়োগ বাতিল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার দেওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বরাদ্দ দেওয়া হলে সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।
এ সময় বাবুডাংয়ে মোহাম্মদ আলীর বারোমাসি আমবাগানে আমগাছের ছায়ায় আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ এবং আতিক আলীর গ্রীষ্মকালীন টমেটোখেত ঘুরে দেখেন মন্ত্রী। বহুমুখী চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে বাবুডাংয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিন উর রশিদ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, কৃষক প্রতিনিধি মোছা. কামরুন নাহার ইতি, দিদারুল আলম প্রমুখ।
সারাদেশ থেকে আরও পড়ুন

