শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনটিই পাননি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনটিই পাননি

মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, ডিলারদের কিছু সমস্যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা বসেছিলেন। পরে কিছু মানুষ চাল কিংবা টাকা পেয়েছেন। কার্ড নিয়ে কারও কোনো সমস্যা থাকলে তাঁকে জানালে গুরুত্বসহকারে দেখা হবে।

শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন বলেন, ‘প্রথমে একটু সমস্যা হয়েছিল। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ভালো বলতে পারবেন।’

চালের পরিবর্তে টাকা দেওয়ার কোনো নিয়ম আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘চালের পরিবর্তে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। আর আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...