শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশদুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’স্বামীর মৃত্যুর খবরে স্তব্ধ স্ত্রী, সেনাসদস্য তিতাসকে হারিয়ে শোকাহত গ্রামকুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রেরবাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল ওয়েস্ট ইন্ডিজরোনালদোর পর পর্তুগালের অধিনায়ক হচ্ছেন কে?মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন বিসমিল্লাহ কাবাবেররাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে
বিজ্ঞাপন

পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মীর হেলাল

গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে এই অপশক্তিকে চিহ্নিত করেছে। তবে কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোশাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা সফল হতে দেবে না। দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতা উসকে দেওয়া হলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমও ক্ষতির মুখে পড়বে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল।

কাদের গনি চৌধুরী বলেন, মানুষ দাসত্বের সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। এ ধরনের সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। দেশে এত গণমাধ্যম থাকা সত্ত্বেও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে। ১৭ বছর ধরে দাসত্বের সাংবাদিকতা করেছেন, এমন অনেকে এখন লোকচক্ষুর অন্তরালে রয়েছেন এবং প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছেন।

তিনি বলেন, সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনার প্রায় সবই বিএনপি সরকারের সময় নেওয়া হয়েছিল। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকেরাই বেশি পেতেন। বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেওয়া হয়েছে। পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, ৬৫ বছরের বেশি বয়সি অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক সহায়তাও দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।

পরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতার চেক বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...