শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইতিহাসের বাঁকবদলে রাষ্ট্রগঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধননবীনবরণ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ছড়াল ভিডিওসার-ডিজেলের বাড়তি খরচ, ধানের লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর‘জেদ ছিল গোল দিয়ে প্রমাণ করার’বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রীওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামানপরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে মানুষের আয়-রোজগার বৃদ্ধির চেষ্টা করছে সরকার।

শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন ও স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবেও সরকারের এসব উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আসাদুল হাবিব দুলু বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে, যাতে মানুষের সক্ষমতা বাড়ে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এতে মানুষের আয়-রোজগার বাড়বে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুরা ছোটবেলা থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন সুন্দর হবে। তারা সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। বর্তমানে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এসব আসক্তি থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...