শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইতিহাসের বাঁকবদলে রাষ্ট্রগঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধননবীনবরণ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ছড়াল ভিডিওসার-ডিজেলের বাড়তি খরচ, ধানের লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর‘জেদ ছিল গোল দিয়ে প্রমাণ করার’বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রীওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামানপরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

সাদা পাথর ঘাটে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’ উদ্বোধন করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
সাদা পাথর ঘাটে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’ উদ্বোধন করলেন মন্ত্রী

সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে সাদা পাথর ঘাটে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নবনির্মিত এই ভিউ পয়েন্টটির ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সাদা পাথরের অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে ছুটে আসেন। দূর-দূরান্ত থেকে আসা এই পর্যটকেরা যেন প্রকৃতির নৈসর্গিক রূপ মনভরে উপভোগ করতে পারেন এবং এখানকার স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারেন, সেই লক্ষ্যেই ভিউ পয়েন্টটি নির্মাণ করা হয়েছে। এটি এই অঞ্চলের পর্যটন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, সাবেক সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...