রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম
‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’

ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শান্ত ছুড়েছিলেন হুংকার। মেহেদী হাসান মিরাজ প্রবাসীদের সঙ্গে ছবি তুলেছিলেন। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় টেস্টে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা জ্বলজ্বল করছে বাংলাদেশের। শান্তর মতে ডারউইন টেস্ট জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ডারউইন টেস্টের কথা যেটা বললেন, সেই ম্যাচ জেতার পর ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়বে। তবে আগে থেকেই আমার মনে হয় যে ক্রিকেটারদের মধ্যে আগ্রহ অনেকটাই ছিল যে, এই সংস্করণে কীভাবে আমরা আরও ভালো করতে পারি। পাশাপাশি টেস্ট ম্যাচ কখন আসবে, কখন আমরা খেলব—এই আগ্রহও ক্রিকেটারদের মধ্যে অনেক বেড়েছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...