পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচটি লিগ ম্যাচে হলুদ কার্ড না দেখলে তাঁর মোট কার্ডের হিসাব থেকে একটি কার্ড বাদ যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সময় পর্যন্ত শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা না ঘটলে আগের একটি হলুদ কার্ডের প্রভাব আর নিষেধাজ্ঞার হিসাবে থাকবে না।
মেসি চলতি মৌসুমে লিগের অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম ও ৩৩তম রাউন্ডে হলুদ কার্ড দেখেছেন। এসব কার্ডের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ হলুদ কার্ড না দেখায় তাঁর হিসাব থেকে দুটি কার্ড বাদ পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
তবে মেসির শৃঙ্খলাজনিত রেকর্ডে পাঁচটি হলুদ কার্ডই থাকবে। শুধু নিষেধাজ্ঞার হিসাবের ক্ষেত্রে দুটি কার্ড বাদ পড়বে। ফলে শাস্তিযোগ্য কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
এ কারণেই পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে। নিয়মিত মৌসুমের শেষের আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে তাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন তারকা ফরোয়ার্ড।

