বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এটা আমাদের সেরা সুযোগ, সাফ নিয়ে বললেন তপু

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
এটা আমাদের সেরা সুযোগ, সাফ নিয়ে বললেন তপু

ঘরের মাঠে খেলা হওয়ায় গ্যালারি ভর্তি দর্শক প্রিয় দলকে নিয়ে গলা ফাটাবে। তবে সেটাকে চাপ হিসেবে না নিয়ে প্রেরণায় রূপ দিতে চান তপু, ‘অবশ্যই চাপ আছে। তবে আমার মনে হয়, যেখানে চাপ থাকবে, সেখান থেকেই ভালো ফল বেরিয়ে আসবে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে, ফুটবলপ্রেমীরা কী চাইছেন এবং কেন তাঁরা আমাদের ওপর চাপ দিচ্ছেন। তাঁদের প্রত্যাশা আসলে ম্যাচ জেতা এবং ট্রফি জয় করা।’

শ্রীলঙ্কা দলে ১৮-১৯ জন প্রবাসী ফুটবলার আছেন। স্বাভাবিকভাবেই যেকোনো সময়ের তুলনায় বেশ উদ্দীপ্ত ফুটবল খেলছে লঙ্কানরা। তাদের বিপক্ষে ম্যাচকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তপু। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা দলে বেশ কয়েকজন খেলোয়াড় ফিরেছেন। তাদের দল এখন আগের মতো নেই। বর্তমানে তারা যেকোনো দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য রাখে। এশিয়ান কাপ বাছাইপর্বে তাদের আগের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, তারা ৯ পয়েন্ট অর্জন করেছে। এটা মোটেও সহজ কোনো বিষয় নয়। ফলে নিশ্চিতভাবেই তাদের আত্মবিশ্বাস বেড়েছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...