বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনাভুয়া গ্রাহক সাজিয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা লোপাট কৃষি ব্যাংক কর্মকর্তারভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশেরমালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকারআখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, দ্রুত মামলা নেওয়ার দাবি জামায়াত আমিরেরমানিক পশারীর দাফনে বাধা: সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনখুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীরসৌদির তাবুকে ৯৪ হাজার টন জলপাই থেকে মিলবে প্রায় ১২ হাজার টন অলিভ অয়েল‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে
বিজ্ঞাপন

বিশ্বনাথের সুযোগ নষ্টের মহড়া, গোলশূন্য প্রথমার্ধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
বিশ্বনাথের সুযোগ নষ্টের মহড়া, গোলশূন্য প্রথমার্ধ বাংলাদেশের

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা জয় দিয়ে করার লক্ষ্য বাংলাদেশের। তবে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিশেষ করে স্ট্রাইকার হিসেবে খেলতে নামা বিশ্বনাথ ঘোষ একাধিক সুযোগ নষ্ট করেছেন। অন্যদিকে বাংলাদেশের রক্ষণে খুব একটা চাপ তৈরি করতে পারেনি ভুটান। ফলে আক্রমণে এগিয়ে থেকেও গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশা নিয়েই বিরতিতে যেতে হয়েছে টমাস ডুলির শিষ্যদের।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো একটি আক্রমণ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রস বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই বিপদমুক্ত করেন ভুটানের ডিফেন্ডাররা। ফিরতি বলে জামাল ভূঁইয়ার জোরালো শটও আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে।

১৮তম মিনিটে আবারও সুযোগ তৈরি হয় বাংলাদেশের। রাকিবের ক্রস থেকে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। সাত মিনিট পর আরও একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। প্রায় ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাংলাদেশের এই ফুটবলার।

৩৯তম মিনিটেও গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। সামনে শুধু ভুটানের গোলরক্ষক থাকলেও কোনাকুনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। ফলে আবারও হতাশ হতে হয় বাংলাদেশের সমর্থকদের।

পরের মিনিটেই প্রথমবার বাংলাদেশের গোলমুখে শট নেয় ভুটান। তবে সহজেই বল ধরে ফেলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বিরতির আগে ৪৪তম মিনিটে আরও একটি সুযোগ পায় বাংলাদেশ। জামালের ফ্রি কিক থেকে হেডে বল বাড়িয়েছিলেন শমিত সোম। কিন্তু গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউই বলের নাগাল পাননি। ফলে প্রথমার্ধের শেষ মুহূর্তেও গোলের অপেক্ষা শেষ হয়নি স্বাগতিকদের।

এদিকে প্রথমার্ধে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ভুটানের অর্গিয়েন ওয়াংচুককে। তার শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ম্যাচ শুরুর আগেই অবশ্য বড় ধাক্কা খায় বাংলাদেশ। ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় ঘোষিত একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক তপু বর্মন। তার জায়গায় শেষ মুহূর্তে একাদশে সুযোগ পান কাজেম শাহ। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।

অন্যদিকে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের অনুপস্থিতিতে আক্রমণভাগে পরীক্ষামূলক সিদ্ধান্ত নিয়েছেন কোচ ডুলি। নিয়মিত ডিফেন্ডার বিশ্বনাথকে মূল স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন তিনি। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও সেই আস্থার প্রতিদান দিতে পারেননি বিশ্বনাথ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...