ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায় লাঞ্চে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের লাইনের সামান্য বাইরে পড়া বল শামার জোসেফের প্যাডে লাগলেই আবেদন হলো। সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। এই উইকেট না পেলেও দিনের পথম সেশনটা দারুণ পার করল বাংলাদেশ।
দারুণ শুরুর পরও সিলেট টেস্টের প্রথম দিনটা হতাশায় কেটেছে বাংলাদেশের। গতকালের মতো আজকের প্রথম সেশনেও দাপট দেখাল স্বাগতিকেরা। ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল।
আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেটে ২৩৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন।
খেলাধুলা থেকে আরও পড়ুন

