রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পোশাক খাত অস্থির করতে সীমান্তের ওপারের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীআত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তিন জেলার ৬৫ চরমপন্থিচিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপমোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহতশ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটিআবুধাবি ফেরত নেওয়ার সময় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৬ স্বর্ণের ডিম জব্দবাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজেরশ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদবিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্যযুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নারী ও কিশোরসহ গ্রেপ্তার ১৩, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নারী ও কিশোরসহ গ্রেপ্তার ১৩, অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নারী ও অপ্রাপ্তবয়স্কসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মুঠোফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরদিন শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। এদের বাইরে অপরাধে জড়িত আরও তিন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...