রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলামজামালপুরে কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরকিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাওরাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচযে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোলশারজাহতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মহসিনের মৃত্যু
বিজ্ঞাপন

সৌদির দুই শহরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
সৌদির দুই শহরে সতর্কতা জারি

সৌদি আরবের দুই শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে জরুরি সাইরেন বাজানো হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি সিভিল ডিফেন্স তাদের আগাম সতর্কীকরণ এই সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই জরুরি সতর্কতা দেওয়া হয়।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে চলমান সংঘাতের মধ্যে বারবার সৌদির বিভিন্ন শহরে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পুনরায় একইভাবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে ও ক্ষয়ক্ষতি এড়াতে দুই শহর আভা ও নাজরানে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। যদিও সতর্কতা জারির মাত্র আট মিনিট পরই নাজরান শহরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এরও কিছু পরে আভা শহরেও সতর্কতা প্রত্যাহার করা হয়।

প্রাথমিক সতর্কবার্তায় হুমকির প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি বা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...