রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে ধ্বংসের পর হিটলারের ঐতিহাসিক ‘ঈগলস নেস্ট’ নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
অগ্নিকাণ্ডে ধ্বংসের পর হিটলারের ঐতিহাসিক ‘ঈগলস নেস্ট’ নিয়ে নতুন বিতর্ক

রোববার (১ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হিটলারের ‘ইগলস নেস্ট’ স্থাপনাটি মূলত বিদেশি কূটনীতিক, রাষ্ট্রীয় অতিথি ও নির্বাচিত সাংবাদিকদের আপ্যায়ন এবং মুগ্ধ করার কাজে ব্যবহৃত হতো। হিটলার নিজে ১৯৩৯ সাল পর্যন্ত মাত্র ১৪ বার সেখানে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তিনি আর সেখানে যাননি। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং সঙ্গী ইভা ব্রাউন নিয়মিত সেখানে যাতায়াত করতেন।

১৯৪৫ সালের ৪ মে ঈগলস নেস্টে এক মার্কিন সেনা—নাৎসি বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে। ছবি: দ্য গার্ডিয়ান
১৯৪৫ সালের ৪ মে ঈগলস নেস্টে এক মার্কিন সেনা—নাৎসি বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে। ছবি: দ্য গার্ডিয়ান

ঈগলস নেস্টের কাছেই ছিল হিটলারের বাসভবন বার্গহফ। নাৎসি শাসনামলে তাঁর প্রায় এক-চতুর্থাংশ সময় কেটেছিল এই এলাকায়। ওবেরজালৎসবার্গ এলাকার এই বাসভবন থেকেই যুদ্ধ, গণহত্যা ও নাৎসি নিপীড়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান সেখানকার ডকুমেন্টেশন সেন্টারের পরিচালক সভেন কেলার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সেনারা এলাকাটিকে বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহার করেন। পরে বার্গহফের অবশিষ্টাংশ ভেঙে ফেলা হয় এবং সেখানে গাছ লাগানো হয়। কিন্তু এতে হিটলার-সমর্থকদের গোপন তীর্থস্থানে পরিণত হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। পরবর্তী সময়ে স্থাপনাটির ইতিহাস প্রকাশ্যে তুলে ধরা এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে বছরে তিন লাখের বেশি পর্যটক ঈগলস নেস্ট পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। তাঁর মানসিক অসুস্থতার পূর্ব ইতিহাস রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বাভারিয়ার সংস্কৃতিমন্ত্রী মার্কুস ব্লুমে জানিয়েছেন, স্থাপনাটির ভবিষ্যৎ নির্ধারণে ঐতিহ্য সংরক্ষণ, নির্মাণ ও হলোকাস্টের স্মৃতি সংরক্ষণ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করা হবে। তাঁর মতে, পুনর্নির্মাণের যে কোনো সিদ্ধান্তে নাৎসি ইতিহাসের দায় ও ঐতিহাসিক বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।

তবে ইতিহাসবিদ ফেলিক্স বোর স্থাপনাটি পুনর্নির্মাণের বিপক্ষে। তাঁর মতে, অবশিষ্ট কাঠামো সংরক্ষণ করে সেখানে নাৎসি মতাদর্শ ও ইতিহাস তুলে ধরা উচিত। অন্যদিকে সভেন কেলারের মতে, ভবনটি হুবহু পুনর্নির্মাণ কিংবা ধ্বংসাবশেষ হিসেবে ফেলে রাখা—কোনোটিই যথাযথ সমাধান নয়। বরং আগের স্থাপনার অবশিষ্টাংশ, অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন এবং পর্যটনকেন্দ্র হিসেবে এর পরবর্তী ইতিহাস একসঙ্গে তুলে ধরতে হবে।

জার্মানি ও অস্ট্রিয়ায় উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ ঐতিহাসিক ব্যাখ্যা ছাড়া স্থাপনাটি নাৎসি সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হতে পারে। ফলে ঈগলস নেস্টের ভবিষ্যৎ নির্ধারণে এখন মূল প্রশ্ন—ইতিহাসের সাক্ষ্য হিসেবে স্থাপনাটিকে কীভাবে সংরক্ষণ করা হবে, যাতে তা কোনোভাবেই নাৎসি অতীতের মহিমাকীর্তনে পরিণত না হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...