রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল দিতে ৩২৬৭ কোটি টাকা চেয়ে চিঠিপোশাক খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে: শ্রমমন্ত্রীবোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্নবোয়িং–এয়ারবাসের উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না—সংসদীয় কমিটিতে প্রশ্নবগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর করতে লাগবে ২ হাজার একর জমিসার্বিয়ার পুলিশপ্রধান গ্রেপ্তারশ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল‘বাংলাদেশকে তাদের ডেরায় হারানো এতটা সহজ নয়’ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিতপোশাক কিনে বাড়ি ফেরার পথে নববধূকে ধর্ষণের অভিযোগ, ২ স্বজন গ্রেপ্তার
বিজ্ঞাপন

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসি

সাতক্ষীরার আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান। অপরাধ দমনে কাউকে ছাড় না দেওয়া, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও অনলাইন জুয়া নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টায় আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওসি শাহিদুর রহমান।

তিনি বলেন, আমি এই থানায় কোনো শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি। অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

ওসি শাহিদুর রহমান বলেন, আশাশুনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, অনলাইন জুয়া নির্মূল এবং সব ধরনের অপরাধ দমন তার অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশি সেবা আরও সহজ ও জনবান্ধব করা হবে। থানায় সেবা নিতে আসা কেউ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে জন্য পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে চায়। অসহায় ও বিপদগ্রস্ত মানুষ যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পুলিশের সহযোগিতা পান, তা নিশ্চিত করা হবে। পেশাদারত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে অপরাধ দমনে কাজ করা হবে। কোনো প্রভাব বা পরিচয় অপরাধীর রক্ষাকবচ হতে পারবে না।

সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ওসি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, অপরাধ ও মানুষের দুর্ভোগের চিত্র উঠে আসে। পুলিশের কাজে কোনো ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। এতে ভুল সংশোধনের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন।

পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত করা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...