আপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করেছে বলেও অভিযোগ করেন লোকসভার বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের সম্পত্তি ও সুযোগ-সুবিধা আম্বানি ও আদানিদের মতো মাত্র গুটিকয়েক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কৃষকদের ঋণ মওকুফ না করে জেলে পাঠানো হলেও শিল্পপতিদের শত শত কোটি টাকার ঋণ মাফ করা হচ্ছে।
রাহুল গান্ধী বলেন, তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ বা জ্ঞানেশ কুমারকে ব্যক্তিগতভাবে ঘৃণা করেন না। বিজেপি বা আরএসএসের কর্মীদের ওপরও বিরোধী দলের কোনো ক্ষোভ নেই বলে জানান তিনি। তবে তিনি বলেন, ‘বিজেপি ও আরএসএস দেশে যে ঘৃণার রাজনীতি ছড়িয়েছে, তা দেশের মারাত্মক ক্ষতি করেছে। আমার কাছে জনগণের অধিকারই হলো প্রকৃত ধর্ম।’
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

