শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশদুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’স্বামীর মৃত্যুর খবরে স্তব্ধ স্ত্রী, সেনাসদস্য তিতাসকে হারিয়ে শোকাহত গ্রামকুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রেরবাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল ওয়েস্ট ইন্ডিজরোনালদোর পর পর্তুগালের অধিনায়ক হচ্ছেন কে?মিশিগানে আবদুল এল সায়েদের বিজয় উদ্‌যাপন বিসমিল্লাহ কাবাবেররাফিয়া ব্যাগের আড়ালে মাদাগাস্কারের যে গল্প লুকিয়ে আছে
বিজ্ঞাপন

সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিস্তারিত তথ্য ও নিয়মাবলি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার বিস্তারিত তথ্য ও নিয়মাবলি

সম্পূর্ণ বিনা খরচে (শূন্য অভিবাসন ব্যয়) মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির খ্যাতনামা ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানির ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশ: মালয়েশিয়া

প্রতিষ্ঠানের নাম:ডিএইচএল সাপ্লাই চেইন

পদসংখ্যা:১১২ জন

পদের নাম:অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার

মাসিক বেতন: ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিংগিত

পদের নাম

১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম এসএসসি বা সমমান পাস। ভোকেশনাল বা উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ভাষা ও কম্পিউটার দক্ষতা:ইংরেজিতে লেখা, পড়া ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে মাইক্রোসফট এক্সেলসহ মৌলিক কম্পিউটার ও গাণিতিক দক্ষতা বাধ্যতামূলক।

অন্যান্য দক্ষতা: কাজের দায়িত্ব তত্ত্বাবধান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। মাল্টিটাস্কিং এবং ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ফর্কলিফ্ট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় পারদর্শীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার

শিক্ষাগত যোগ্যতা:ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দক্ষতা ও অভিজ্ঞতা:ওয়্যারহাউজের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং ও আইটি ইকুইপমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পড়ে বোঝার মতো ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...