সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নারায়ণগঞ্জে পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকেরা, যানচলাচল স্বাভাবিকশ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস আফগানিস্তানেরআশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণাজুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহারমিরপুরে বাংলাদেশকে স্পিনে হারানোর রহস্য জানালেন স্যামিহ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তাপঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণসংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশআগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিত
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে অনিয়মের অভিযোগ জরিমানা ৩দিন যেতে না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিধান লঙ্ঘনের দায়ে অধ্যাদেশের ১৩(২) ধারা মোতাবেক তাঁকে এ দণ্ড দেওয়া হয়। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। এর আগে গত ২১ অক্টোবর একই হাসপাতালে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গেছে, গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের শাকদারচর গ্রামের রবি হোসেনের স্ত্রী সোনিয়া খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তাঁর শ্বাসকষ্ট শুর” হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সোনিয়া খাতুনের মৃত্যু হয়। এ ঘটনার পর রোববার দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকা এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...