শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনিসাড়ে ৪ মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, বাধা নেই রাতযাপনেলালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরপাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেইএবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেনমোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যুমুমিনুলের বদলে অমিত, সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশেরবান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী
বিজ্ঞাপন

দালাল চক্রের দৌরাত্ম্য ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
দালাল চক্রের দৌরাত্ম্য ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না

স্টাফ রিপোর্টার: সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। হাসপাতালের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ও নতুন ভবন আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইনডোর ও আউটডোর বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য রোগীরা যথাসময়ে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, তা জানতে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন এমপি রাসেল। হাসপাতালের পরিবেশ রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত রাখা, নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা দেয়া এবং রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শন শেষে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। হাসপাতালে আসা কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হন এবং দালালের দৌরাত্ম্য বা কোনো অব্যবস্থাপনার শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। দালাল চক্রের দৌরাত্ম্য ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।’ তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। পরিদর্শনকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি, কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল এবং ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...