রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.১৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
চুয়াডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.১৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫৯ শিক্ষার্থী

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ১৮ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৫৯ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে।

কলেজ সূত্র জানায়, চলতি বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৯১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৭৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ১৩৫ জন পরীক্ষার্থী।

শাখাভিত্তিক ফলাফলে মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ৩৮৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন ৩১৪ জন শিক্ষার্থী, যার মধ্যে সর্বোচ্চ ৮৩ জন জিপিএ-৫ লাভ করেছেন। এ ছাড়া বাণিজ্য বিভাগ থেকে পাস করেছেন ২০৯ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...