কোটচাঁদপুরে বিশেষ অভিযানে ২ রাজনৈতিক কর্মী গ্রেফতার:

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—বলুহর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ ইবাদত হোসেন (৩৫) এবং কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে কোটচাঁদপুর থানার গত ২১/০৯/২০২৬ খ্রিঃ তারিখের ১৬ নম্বর মামলার (জিআর নং- ১১৮/২৬) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, প্রাথমিক যাচাইয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো পিসিপিআর (অপরাধ রেকর্ড) বিরূপ পাওয়া যায়নি।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

