রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারবাবা-মা ও কিশোরী বোনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলমরাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটেভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলারসাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদজীবননগরে বসতবাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, অভিযুক্ত পলাতকটাঙ্গাইলের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউবিধিমালা নিয়ে অটোরিকশা মালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রীর১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মাঠে প্রশাসন ও এনজিও, প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ও চুয়াডাঙ্গা পৌরসভার সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০টায় এ বিশেষ কর্মসূচির সূচনা করা হয়।

অভিযানের উদ্বোধন ও নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার। কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক চত্বর থেকে শুরু করে কোর্ট মোড় হয়ে কেদারগঞ্জ নতুন বাজার পর্যন্ত সড়কের দুই পাশের আবর্জনা পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নিজে উপস্থিত থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশ ও ট্রেড লাইসেন্স খতিয়ে দেখেন।

দোকানপাটে ডাস্টবিন ব্যবহার না করে যত্রতত্র ময়লা ফেলা এবং প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স না থাকার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন শারমিন আক্তার। তিনি জানান, পরিবেশ দূষণকারী ও নিয়ম না মানা দোকানমালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহেই এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।

এ কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা মাঠে নেমে একাত্মতা প্রকাশ করেন। অভিযানে অংশ নেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রোগা, পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান, রিসোর ম্যানেজার মতিয়ার রহমান এবং এদেশ ফাউন্ডেশনের ম্যানেজার মাহফুজুর রহমান।

এছাড়া কার্যক্রমে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন, আত্মবিশ্বাস, জনকল্যাণ সংস্থা, আদ্-দ্বীন, জাগরণী চক্র ফাউন্ডেশন, জামান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোতাহারুন্নেছা প্রসূতি ও নবজাতক শিশু সেবা, মায়া সমাজকল্যাণ সংস্থা, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি, আরআরএফ, সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থা, সৃজনী বাংলাদেশ, মৌচাক সমাজ উন্নয়ন সংস্থা, আরডিআরএস বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, সুবর্ণা মানবকল্যাণ সংস্থা, দোস্ত এইড বাংলাদেশ ও ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...