রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা: রিজভীদ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনায় মামলা, জামিন মেলেনি এমপি নজরুলেরবাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেনকাল শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের নিয়ে আয়োজনমেহেরপুরে প্রায় ৪ কেজি সোনার বারসহ আটক ২বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধারচার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশএইচএসসি পরীক্ষায় ৫ বিষয়ে ফেল করলেন ছাত্রশক্তি নেতাতিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠিজিপিএ-৫ পেয়েও ফিরবে না রাকিব, মিষ্টির বদলে বাড়িতে কুলখানি
বিজ্ঞাপন

১০০ টাকার প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
১০০ টাকার প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় থেকে পঞ্চম পুরস্কার পর্যন্ত থাকছে আরও চারটি পুরস্কার।

ড্রয়ের পুরস্কার কাঠামো অনুযায়ী, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।

ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজ থেকে একটি করে বন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হবে।

নির্ধারিত ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতায় থাকবে। বিজয়ীদের পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...