হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা সরকারের

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সারা দেশে তৃণমূল পর্যায়ে প্রায় ১৫ হাজার সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এ ছাড়া জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এসব প্রতিষ্ঠানের কাঠামোগত উপযোগিতা ও জ্বালানি চাহিদার বিস্তারিত নিরীক্ষা (অডিট) সম্পন্ন করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং টিকার কোল্ড চেইন সার্বক্ষণিক সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। তাই জেনারেটরের ডিজেলনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব সৌরজ্বালানিতে স্থানান্তরিত হওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
জাতীয় থেকে আরও পড়ুন

