বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবকমিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়িঅনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপেসাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আরও এক মামলায় গ্রেপ্তারটেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যসৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
বিজ্ঞাপন

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশীয় র‍্যাংকিংয়ে একই অবস্থানে থাকলেও পিছিয়েছে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে। ৩৭ ধাপ পিছিয়ে ৩৪৯তম অবস্থানে গিয়ে ঠেকেছে এ বিশ্ববিদ্যালয়। যা গত বছরে ছিল ৩১২তম ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম।

৩ নভেম্বর (বুধবার) র‍্যাংকিং মূল্যায়নকারী এ প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

এবারের র‍্যাংকিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাংকিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাংকিং প্রকাশ করে। এই র‍্যাংকিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করেই এ তালিকা করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...