বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তাচট্টগ্রামে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডসালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বরখানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটিইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণা কি নির্বাচনী চাল, কতটা বাস্তবায়ন সম্ভবসীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমাফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ম্যাক্রোঁ সরকারের জন্য নতুন চ্যালেঞ্জজাতীয় সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
বিজ্ঞাপন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন করবেন যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ (দুই) বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

ফরম পূরণ যেভাবে

পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

  • প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
  • সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
  • নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকার প্রিন্ট নিতে হবে।
  • প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
  • এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...