বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
ওয়ালটন হাউজফুল অফারে ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এবার দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানা ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এ ঘোষিত ওয়ালটন হাউজফুল অফারের আওতায় এই সুবিধা পান তিনি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের ঘরভর্তি ফ্রি পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ এর সত্ত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

রীমার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে- ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়; ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সংবাদে তার এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘। এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

সিজন-২৫ এর আওতায় সম্প্রতি বন্দর নগরীর বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ থেকে একটি ফ্রিজ কেনেন আছমা সুলতানা রীমা। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধন করার পরপরই ওয়ালটন থেকে রীমার নিবন্ধনকৃত মোবাইল নম্বরে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার এসএমএস আসে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...