বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবনমনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধেরতৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ডবন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রীআগামী দুই-এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রীআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম৪৫ বছর পর সীমান্তের শূন্যরেখায় বাবার মরা মুখ দেখলেন মেয়েসাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধেইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা দিচ্ছে রাশিয়া
বিজ্ঞাপন

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
চট্টগ্রামে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু মো. সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে ইমন (২০) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে শিশু সোহাগ নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শহীদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, বরই খাওয়ানোর লোভ দেখিয়ে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যান ইমন। সেখানে তাকে বলাৎকার করা হয়। পরে ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে ইট দিয়ে মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিচারপ্রক্রিয়ায় মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন। রায় ঘোষণার সময় আসামি ইমন পলাতক থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...