রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলুআসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজিমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিইউক্রেন যুদ্ধ ও রাশিয়া ইস্যুতে বিভক্ত বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটপদ হারানো জামায়াত নেতার বাড়ি গুঁড়িয়ে দিলেন এলাকাবাসীতাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তারতাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশট্রেন ভ্রমণে ভোগান্তি দূর করতে দেশীয় তরুণের ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ অ্যাপচোটে সাফ খেলা হচ্ছে না রোনানের, দুশ্চিন্তায় বাংলাদেশডেঙ্গুতে প্রাণ গেল সাত মাসের শিশুর, খবর শুনে দুবাইয়ে বাবার মৃত্যু
বিজ্ঞাপন

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

রাজধানীর মগবাজারে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পীর ওপর এমন হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে জামায়াত নেতা উল্লেখ করেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা জননিরাপত্তা, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করে। এসব অপরাধ কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের আবশ্যিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...