গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি: রিজভী

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে নিজের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতির সময় থেকেই তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি অসাধারণ বক্তা ছিলেন এবং তরুণদের প্রতি আন্তরিক ছিলেন। রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন তিনি।
রিজভী আরও বলেন, গিয়াস কামাল চৌধুরী বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সব সময় সচেতন ছিলেন।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খুরশিদ আলম।
রাজনীতি থেকে আরও পড়ুন

