সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধারবসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর১২ কেজির এলপিজি আগেই ২৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযোগ আসিফ মাহমুদেরনাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে নাভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতকএকই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াত এমপি, বিকেলে বিএনপি নেতাবাণিজ্য মেলার অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে মাঠ চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা
বিজ্ঞাপন

ক্রসফায়ার হুমকি কিংবা মব জাস্টিস উস্কে দেওয়ার সংস্কৃতি সভ্য সমাজে চলতে পারে না

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
ক্রসফায়ার হুমকি কিংবা মব জাস্টিস উস্কে দেওয়ার সংস্কৃতি সভ্য সমাজে চলতে পারে না

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশে আইনি বা সাংবিধানিকভাবে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো বৈধতা নেই। দেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী যেকোনো অপরাধের ক্ষেত্রে একজন নাগরিকের আত্মপক্ষ সমর্থন এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো নির্বাহী সিদ্ধান্ত বা সরকারি অনুমতি এই সাংবিধানিক অধিকারকে বাতিল বা স্থগিত করতে পারে না। সরকারের কোনো প্রশাসনিক অনুমোদনই বিচারবহির্ভূত হত্যাকে আইনি বৈধতা দিতে পারে না।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...