ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

দেলোয়ারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাঁকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর তাঁর দুই চোখ উপড়ে ফেলা হয় এবং হাত-পা বেঁধে রাতের আঁধারে বিলের পাশে ফেলে রাখা হয়। এ ছাড়া তাঁর ডান পা ও বাম হাত ভেঙে দেওয়া হয়েছে।
হাসপাতালে অসুস্থ অবস্থায় ঘটনার বর্ণনা দেন দেলোয়ার। তিনি জানান, সম্প্রতি তাঁর বসতঘরের ওপর দিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া নিয়ে স্থানীয় আলমগীর নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এর জেরে কিছুদিন আগে তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং একটি হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় তিনি ফরিদপুর আদালতে মামলা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

