সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতিজনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলাভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচশ্রমিক অসন্তোষের সুযোগে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগচতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক​‘অতঃপর স্বপ্ন-ইচ্ছে-শখ সবকিছু চির বিদায় দিলাম’গার্মেন্টস শ্রমিকদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য ফজলুল হক মিলনফ্রিজের কিস্তির টাকার জন্য তাঁতী দল নেতা খুন, ছাত্রদল নেতাসহ আসামি ৫মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুরইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিজ্ঞাপন

‘আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব’

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পিএম
‘আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব’

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব। এরা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই বেপরোয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে নিজেদের গদি পাকাপোক্ত করতে চেয়েছে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে সভার আয়োজন করে জামায়াতে ইসলামী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সমান তালে সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নারীদের ইজ্জত নষ্ট করেছিল। শেষ পর্যন্ত শাসকের ছেলে ব্যাংক ডাকাত হয়েছিল। ১০ হাজার মুক্তিযোদ্ধাকে খুন করা হয়েছিল। তাদের অপকর্মের বোঝা এত ভারী হয়ে গিয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে এ দেশের মানুষ ভবিষ্যতে তাদের সমর্থন দেবে না। এ জন্য তারা বাকশাল ও রক্ষী বাহিনী গঠন করেছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেনি। ধিকৃত, লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে। সে রাস্তা এখন অন্য কেউ অবলম্বন করতে চাইলে তাদের পরিণতিও ভিন্ন হবে না। এ দেশ কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...