মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যুমেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা–ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশআটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপপুলিশ সুপার পদে ৬ কর্মকর্তার বদলি-পদায়ন৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারআমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলামগার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসকরাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তারজিম্মি ৫ জেলে উদ্ধার, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মিলল যেসব অস্ত্রআবারও নতুন সিনেমায় একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়াম
বিজ্ঞাপন

মাদ্রাসা আবু হুরায়রার ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
মাদ্রাসা আবু হুরায়রার ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ নবী উল্লাহ নবী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মেধা, সুসংহত নৈতিকতা ও প্রখর দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।’

প্রধান মেহমান আলহাজ নবী উল্লাহ নবী বলেন, ‘কোরআনের আলোয় উদ্ভাসিত করার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় এগিয়ে নেওয়া প্রশংসনীয় উদ্যোগ। নৈতিক সমাজ গঠনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বিশেষ মেহমান ফেরদৌস হোসেন রনি দুই ধারার সমন্বিত শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার এই মেলবন্ধন ভবিষ্যৎ প্রজন্মকে যুগের উপযোগী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।’

সভাপতির বক্তব্যে মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান জানান, ‘শিক্ষার্থীদের কোরআনের হাফেজ বানানোর পাশাপাশি সমকালীন সাধারণ শিক্ষায় দক্ষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ৭০ জন খুদে শিক্ষার্থীর এই অর্জন শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

উল্লেখ্য, সাধারণ শিক্ষার সঙ্গে হিফজ সমন্বয়ের এই সফল ধারায় ২০২৭ সালে মাদ্রাসাটির ৪০ জন শিক্ষার্থী কওমি শিক্ষার পাশাপাশি প্রথমবারের মতো সরাসরি এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলে জানান আয়োজকেরা।

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...