সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শরীয়তপুরে ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় চালক, তিন নারীসহ আটক

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ এএম
শরীয়তপুরে ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় চালক, তিন নারীসহ আটক

শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকার একটি ভাড়া বাসা থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা সরদারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। ওই বাসা থেকে মাদক গ্রহণের বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দারা বাসাটিতে তাদের অবরুদ্ধ করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সভায় অংশ নিতে শরীয়তপুরে আসেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী। কার্যালয়ে ইউএনওকে নামিয়ে দিয়ে সরকারি গাড়িটি চালিয়ে পাকার মাথা এলাকার ওই ভাড়া বাসায় চলে যান চালক বাদশা সরদার। বাসাটিতে ওই তিন নারী বসবাস করতেন। সেখানে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন গিয়ে তাদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও তিন নারীকে নিজেদের হেফাজতে নেয়।

বাসিন্দাদের ভাষ্য, গত মাসে ওই তিন নারী ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে অপরিচিত পুরুষদের আনাগোনা বেড়ে যায়। তারা প্রায়ই বাদশা সরদারকে ওই বাসায় ঢুকতে দেখেছেন বলে জানান।

বাসাটির কেয়ারটেকার জানান, বাদশা সরদার ওই তিন নারীকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া পেতে সহায়তা করেছিলেন। এর পর থেকে তিনি প্রায়ই সেখানে যাতায়াত করতেন।

তবে আটক নারীদের একজনের দাবি, বাদশা তাদের ভাই হন এবং পারিবারিক সম্পর্কের কারণেই তিনি বাসায় এসেছিলেন। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসায় অনধিকার প্রবেশ করে টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে না চাওয়ায় তারা মাদক সেবনের সরঞ্জাম ঘরে রেখে পুলিশে খবর দিয়ে তাদের ফাঁসিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...