রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্পগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশেরপোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা সরকারেরইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলানএইচএসসির ফলে চুয়াডাঙ্গার ব্রাইট মডেলে শতভাগ সাফল্য, মেহেরপুরের মড়কা কলেজে শূন্যহাইকোর্টে জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিনবিশ্বমঞ্চে দেশের ঐতিহ্য তুলে ধরতে ৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রীপাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কাসাজেকে অবরোধ শিথিল ঘোষণার পরও সড়কে যান চলাচল বন্ধবাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এইচএসসি’তে জিপিএ-৫ পায়নি একজনও
বিজ্ঞাপন

ড্রোনে দেখা বাঘটি নিখোঁজ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম
ড্রোনে দেখা বাঘটি নিখোঁজ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

রাতে ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছিল বাঘটি। কিন্তু সকাল হতেই সেটির আর খোঁজ মিলছে না। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঘটিকে খুঁজতে কাজ করছে বিজিবি ও বন বিভাগের বিশেষ দল।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে ড্রোন ক্যামেরায় বাঘটিকে আর দেখা যাচ্ছে না।

এর আগে, রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) ও আফসার আলী (৪০)। তাঁরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শরিফা বেগম ধানক্ষেতে নিজের ছাগল আনতে গিয়ে সীমান্তের কাছে একটি বাঘকে ছাগলটির ওপর আক্রমণ করতে দেখেন। ছাগলটিকে রক্ষা করতে এগিয়ে গেলে বাঘটি তার ওপরও হামলা চালায়। তার চিৎকার শুনে নজরুল ইসলাম ও আফসার আলী এগিয়ে এলে বাঘটি তাদের ওপরও আক্রমণ করে। পরে বাঘটি ধানক্ষেতে লুকিয়ে পড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...