সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সেন্টমার্টিনে বিদ্যুতের প্রতি ইউনিট ৭৬ টাকা, মামলার ঘোষণাএবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরাতেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকারপাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুরনোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসঅসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্টকয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প, দাবি রাজনৈতিক ভাষ্যকারেরযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহাররায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতিজনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা
বিজ্ঞাপন

জমি কিনতে যাওয়া পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
জমি কিনতে যাওয়া পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুন নাহার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জমি নিবন্ধন করতে সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। ওই অটোরিকশায় ছিলেন শামসুন নাহার। তার ব্যাগে জমি কেনার জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল।

শামসুন নাহার বলেন, সাবরেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথ আটকে দেয়। এ সময় পাশের আরেকটি মোটরসাইকেল থেকে দুজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন নিয়ে যান। চালক বাধা দিলে তাদের একজন কোমর থেকে পিস্তল বের করেন। পরে আরেকটি মোটরসাইকেল থেকে দুজন এসে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...