সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বছরের এক শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর দগ্ধ দুজন হলেন মুনিরা (৫) ও বিল্লাল (৮০)। আহত অন্য দুজন হলেন ইয়াসমিন (৩০) ও আয়েশা (৬০)।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, মুনিরা চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা এলাকার বাসিন্দা। তার বাবার নাম জয়নাল আবদীন। নাকের সমস্যার চিকিৎসা নিতে মুনিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...