সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সালিশে ক্ষমা চাইলেন মাসুদের শ্যালিকা পূর্ণিমা, তওবা করলেন তার বাবা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
সালিশে ক্ষমা চাইলেন মাসুদের শ্যালিকা পূর্ণিমা, তওবা করলেন তার বাবা

এ সময় পূর্ণিমার বাবা মান্নান সাপুড়ে বলেন, যা কিছু হয়েছে, তার জন্য আমি সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাই। তবু আমাদের বসতবাড়ি থেকে তুলে দেবেন না। এ সময় তিনি সবার সামনে কানে ধরে ও মাটি ছুঁয়ে নাকে দিয়ে তওবা করেন।

তিনি আরও বলেন, আমি আগে খারাপ ছিলাম, আপনাদের সবার শাসনে আমি এখন ভালো হব।

জানা গেছে, নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় দুলাভাই মাসুদ ও শ্যালিকা পূর্ণিমার গায়েহলুদ অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ অক্টোবর তারা বিয়ে করেন।

ইসলামের অনুশাসনের বিরুদ্ধে এবং অনৈতিকভাবে দুই আপন বোনকে একসঙ্গে স্ত্রী হিসেবে গ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। এতে দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

এ ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই টিকটকার ও আইনজীবী সহকারীকে আটক করে গ্রামবাসী। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের মুখে চুন-কালি মেখে এলাকা থেকে বের করে দেয়।

এরপর ২৭ অক্টোবর মঙ্গলবার ফেসবুকে লাইভে এসে জাতির কাছে ক্ষমা চান এবং প্রথম স্ত্রী মৌসুমীকে রেখে আপন শ্যালিকা পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...