এসিল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই জমির মূল্য কোটি টাকার বেশি। দখলে নেওয়া জমিটির ৫০ গজের মধ্যেই উপজেলা ও পৌর ভূমি অফিস রয়েছে। তাঁর দাবি, জমিটি পৌর ভূমি অফিসের হলেও এমদাদুল হক পৌর ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন।
বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, ‘আমি উপজেলায় নতুন যোগদান করেছি। অভিযোগ পেয়ে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় জমির বৈধ মালিকানা বা লিজের কোনো কাগজপত্র দেখাতে না পারায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপরও কাজ চলতে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

