ট্রলার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জেলের মৃত্যু, আহত ২

তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া অন্যা জেলেরা ট্রলারের ওপরে থাকলেও দেলোয়ার নামের ওই জেলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় খাল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়াও এ ঘটনায় আহত অপর দুই জেলের মধ্যে মো. বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
পাথরঘাটার এফবি সিমা-৩ ট্রলারের মাঝি মো. জয়নাল আবেদীন বলেন, নিষেধাজ্ঞার সময়ে ট্রলারটি ডকইয়ার্ডে ছিল। সেখান থেকে নামানোর পর ধোয়া-মোছাসহ টুকিটাকি মেরামতের জন্য আজ সকালে ট্রলারের জেলেদেরকে আসতে বলা হয়। সকাল ১০টার পরে তারা এসে কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার খালে পড়ে ডুবে যায়। পরে আমরা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দেলোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় বাচ্চু নামে আরও এক জেলে বেশি আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে মো. দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলার মেরামত ও ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে ডুবে গিয়ে ওই জেলের মৃত্যু হয়েছে।

