রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

গ্রেপ্তার করেও হত্যা মামলার আসামিকে থানায় নিতে পারল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
গ্রেপ্তার করেও হত্যা মামলার আসামিকে থানায় নিতে পারল না পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনিয়ে নেওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৫৫)। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে। ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিন নম্বর আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) বারীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করতে রামচরণ বাজারে যান। পরে বাজারের এনসিপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে নিয়ে আসার সময় তার স্বজনেরা পুলিশের গতিরোধ করেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের হাতকড়াটিও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই হাতিয়া থানা পুলিশের একাধিক দল রামচরণ বাজারে পৌঁছায়। পরে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক রামচরণ বাজারের এক ব্যবসায়ী জানান, ঘটনার কিছু সময় পর নিজাম উদ্দিনের স্বজনেরা পুলিশের হাতকড়াটি বাজারে ফিরিয়ে দেন। তবে রাতে পুলিশ বাজারের লোকজনকে সেখান থেকে চলে যেতে বলে। এতে এলাকায় একধরনের আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...