রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভারতের ভোটার তালিকা নিয়ে পক্ষপাতমূলক সংহতি হয়েছেমুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজসন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মীর নাম, দলীয় নেতাদের ক্ষোভবাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের ২৭ মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ২৭ মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ২ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী। জেলার ২৭টি মাদ্রাসার মধ্যে শুধু একটি প্রতিষ্ঠান থেকেই এই দুজন জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটি হলো জেলা সদরের শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা। জেলার বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ বিভাগে আরও ১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি থেকে ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জেলার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীই নিজেদের প্রতিষ্ঠানের হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গোটা জেলায় মাত্র দুজন জিপিএ-৫ পেয়েছে। এই দুজনই আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমি খুবই আনন্দিত। তবে প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো হবে বলে প্রত্যাশা ছিল। আশা করছি, আগামীতে আরও ভালো ফল হবে।

অন্যদিকে, জেলার বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ৪২ জন, কানসাট সাইফুদ্দীন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা থেকে ৩৬ জন এবং শিবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী পাস করেছেন। প্রতিষ্ঠান তিনটির পাসের হার যথাক্রমে ৭৩ দশমিক ৬৮, ৭২ ও ৫৭ দশমিক ৭৫ শতাংশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...