সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ ডিবি হেফাজতে

আজ রোববার সকালে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ওই বছরের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এ সময় সামরিক বাহিনীর সাবেক আরও কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগে যোগ দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

