দলীয় নীতি বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার দাবি করেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।’ দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতা-কর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

